• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

অটোমেশন ও এপিএএমএস সফটওয়্যারের ব্যবহার প্রশিক্ষণ কর্মশালা

প্রান্তিক পর্যায়ে ব্যাপক গণসচেতনতা তৈরি করতে হবে…সচিব মোঃ মকবুল হোসেন

Lovelu / ৩৭৮ Time View
Update : শনিবার, ১৪ মে, ২০২২

অনলাইন ডেস্কঃ

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ি মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের তথ্য কর্মকর্তাদের নিয়ে অফিস অটোমেশন ও এপিএএমএস সফটওয়্যারের ব্যবহার সংক্রান্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন পিএএ প্রধান অতিথি হিসেবে ওয়েবিনারের মাধ্যমে সংযুক্ত হয়ে কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ জসীম উদ্দিন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ মোঃ তৈয়ব আলী, পরিচালক (প্রচার) মোঃ শিপলু জামান।
কর্মশালায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলার তথ্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল গ্রহণ করে সরকারের উন্নয়ন কার্যক্রম শক্তিশালী করতে হবে। বিশেষত সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও ধর্মীয় সম্প্রীতি ইত্যাদি নিয়ে প্রান্তিক পর্যায়ে ব্যাপক গণসচেতনতা তৈরি করতে হবে।

মোঃ মকবুল হোসেন বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে প্রশাসনিক ব্যবস্থাকে চালিয়ে নিতে অফিস ব্যাবস্থাপনা অটোমেশনের বিকল্প নেই। প্রশাসন ব্যবস্থায় গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অটোমেশন ও এপিএএমএস সফটওয়্যার দ্রুত সময়ে চালু করতে তিনি অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category