• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নারীরা এগিয়ে গেছে…গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি

Lovelu / ২৩৫ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশের নারীরা এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে যুব মহিলালীগ নেত্রীদের এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

৭জুলাই শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী গাজী ভবনে বাংলাদেশ আওয়ামী যুবমহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা যুবমহিলালীগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।

সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ফিরোজ ভুঁইয়া, উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ।

পরে অনুষ্ঠানে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবমহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category