• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গিলবার্ট নির্মল বিশ্বাসের ঝিকরগাছায় মতবিনিময়

Lovelu / ৩০৮ Time View
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

সুজন মাহমুদ, যশোরঃ

চলো চলো যশোর চলো, শেখ হাসিনার সমাবেশ সফল করো এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছা পৌরসদরের ৫ নং ওয়ার্ডের কীর্তিপুর হঠাৎপাড়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন লিফলেট বিতরণ করা হয়েছে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ঝিকরগাছা উপজেলার আহবায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস।

এসময় তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেন, আগামী ২৪শে নভেম্বর উন্নয়ন মাতা, সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার যশোরে আগমন উপলক্ষ্যে ও যশোর জেলা আওয়ামীলীগের বিশাল জনসভা সফল করার লক্ষ্যে আমরা মুজিব সেনারা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বদ্ধ পরিকর।

কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল রায়হান, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ ঝিকরগাছা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহব্বায়ক আলিমুল মৃধা, সদস্য তৌহিদুর রহমান বিপ্লব, ঝিকরগাছা সদর ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শাহিন কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মিনাল দত্ত, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য শফিকুল ইসলাম, ঝিকরগাছা তাতীলীগের যুগ্ম সম্পাদক মন্টু হোসেন, পানিসারা ইউনিয়ন যুবলীগ নেতা ইয়াসিন আলী, সবুজ হোসেন, যুবলীগ নেতা মাসুদ, জনি হোসেন, ছাত্রলীগ নেতা পিয়াস সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category