• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

পূর্বাচলে ব্যতিক্রমধর্মী দিনব্যাপী হেমন্ত উৎসব

Lovelu / ২৬৭ Time View
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের জয়বাংলা চত্বরে গতকাল ১৮ নভেম্বর শুক্রবার দিনব্যাপী হেমন্ত উৎসব উদযাপন করা হয়েছে। ঢাকার ষড়ঋতু উদ্যাপন পরিষদ ব্যতীক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃতি, নৃত্য, দলীয় সংগীত, চিত্রাংকন, গ্রামীণ খেলা, হেমন্তের গান ও পুরস্কার বিতরণ।

সকালে মিষ্টি রোদে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। পরে খড়ের আটিতে আগুন জ্বালিয়ে  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ষড়ঋতু উদযাপন পরিষদের আহ্বায়ক তুষার আব্দুল্লাহ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, ষড়ঋতু উদযাপন পরিষদের সদস্য কাকলী প্রধান, আব্দুর রহমান, মাহমুদ সাকিব, মঞ্জুর মোরশেদ প্রমুখ।

পরে বাউল গানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category