• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

নীলফামারীর এসপি হিসেবে পদায়ন পেয়েছেন মোকবুল হোসেন

Lovelu / ২০৮ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

আমির হোসেন:

নীলফামারীর পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন মো. মোকবুল হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তিনি বর্তমানে দিনাজপুর জেলা পুলিশ সুপারের (পিবিআই) দায়িত্ব পালন করছেন।

মোকবুল হোসেন ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন। এরপর এএসপি হিসেবে ২০০৭ সালে নওগাঁ জেলা (শিক্ষানবিশ), ২০০৮ সালে ঢাকার স্পেশাল ব্রাঞ্চ, একই বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ, ২০০৯ সালে রাঙামাটিতে ৫ম এপিবিএন, একই বছর নাটোর জেলার সদর সার্কেল, ২০০৯-১০ সালে ঢাকা সিটি এসবি, ২০১০ সালে দিনাজপুর জেলার সদর সার্কেল, ২০১০-১১ সালে পুলিশ হেডকোয়ার্টার্স, ২০১১ সালে জয়পুরহাট জেলা সদরের এএসপি, ২০১২-১৩ সালে বগুড়া সদর সার্কেল হিসেবে কর্মরত ছিলেন।

২০১৩ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে লালমনিরহাট, ২০১৩-১৪ সালে র‍্যাব, ২০১৪-১৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (আইভরিকোস্ট), ২০১৫-১৬ সালে র‍্যাব, ২০১৬ সালে রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ২০১৭-২০ সালে ওই পদে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালে পুলিশ সুপার হিসেবে দিনাজপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দায়িত্ব পান তিনি।

এসপি মো. মোকবুল হোসেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বিএসসি (অনার্স), এমএসসি (পদার্থবিদ্যা) ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহীর পুঠিয়া পৌরসভার গোপালহাটিতে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিম উদ্দিন মোল্লা ও মা মোছা. আমেনা বেওয়া। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category