• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

নাগরপুরে শেষ হলো ৫ম উপজেলা কাব ক্যাম্পুরি ও ১০ম স্কাউট সমাবেশ

Lovelu / ২১৯ Time View
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ-

“শিশু ও যুব অধিকারে স্কাউটিং করবো, নিরাপদ জীবন গড়বো” এই পতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শেষ হলো ৫ম উপজেলা কাব ক্যাম্পুরি ও ১০ম স্কাউট সমাবেশ । শনিবার রাতে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে তিন ব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরি ও ১০ম স্কাউট সমাবেশের আয়োজন বাংলাদেশ স্কাউটস নাগরপুর উপজেলা সমাপনী অনুষ্ঠিত হয় ।

নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার ও স্কাউটস সভাপতি ওয়াহিদুজ্জান এর সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস নাগরপুর উপজেলার সাধারন সম্পাদক মো. ফজলুর রহমানের পরিচলনায় স্কাউট সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের (ভারঃ) প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, টাঙ্গাইল জেলা স্কাউটস কমিশনার মো. ওয়াজেদ আলী খান শূর,উপজেলা স্কাউটস কমিশনার রতন কুমার চক্রবর্তী, উপজেলা কাব লিডার মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্কাউটসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর ৫ম উপজেলা কাব ক্যাম্পুরি ও ১০ম স্কাউট সমাবেশে ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০টি উচ্চ মাধ্যমিক, দাখিল মাদ্রাসা সহ অংশ নেন ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category