• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবে জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনীর উদ্বোধন

নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ প্রদর্শনীঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ২৮৭ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ইসমত বাহার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৬ নভেম্বর -২০২৫)উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে ও ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, ওসি(তদন্ত)প্রদীপ মন্ডল, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, ফারুক হোসেন,খামারী জাহিদুল ইসলাম টিটু।

 

প্রদর্শনী মাঠে ৩২টি স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তির আল্ট্রাসনোগ্রাফি, খড় ও ঘাষ কাটার মেশিন, বিভিন্ন রোগ বালাই দমনের জন্য ঔষধ এবং উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, খরগোস, হাস-মুরগি, টিয়ার স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ।

 

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনিবলেন,

খামারি ও কৃষকদের পশুপাখি পালনে উদ্বুদ্ধ করতে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়। যা দেখে মানুষ পশুপালনে উদ্ভোদ্ধ হবে। প্রাণীদের যেকোনো সমস্যা নিয়ে উপজেলা ভেটেনারি হাসপাতালে যোগাযোগের মাধ্যমে সেবা নিতে পারবেন।

 

বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রাণিসম্পদ । অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য। পশুপাখির খামারের মাধ্যমে আমাদের বেকারত্বের অবসান ও গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, আমিষ জাতীয় খাদ্যসংকট নিরসন হচ্ছে।বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হতে যুব সমাজকে এই খাতে এগিয়ে আসতে হবে।”

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ৬টি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category