• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Lovelu / ১৭৯ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কঁচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের অডিটোরিয়ামে ২১ ডিসেম্বর দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়।

পত্রিকাটি ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পন করেছে। বক্তারা সকলেই পত্রিকার সাফল্য কামনা করেন।

মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও চাঁদপুর খবরের মতলব প্রতিনিধি সমির ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) জাবেদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ।

আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর মতলব প্রতিনিধি মু. জাকির হোসেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু, সমকাল মতলব প্রতিনিধি ইকবাল হোসেন,ইত্তেফাক মতলব দক্ষিণ প্রতিনিধি আক্তার হোসেন, চাঁদপুর দর্পনের বার্তা সম্পাদক শ্যামল চন্দ্র দাস, আমাদের সময়ের মতলব দক্ষিণ প্রতিনিধি মাহফুজ মল্লিক, চাঁদপুর কন্ঠের মতলব দক্ষিণ প্রতিনিধি রেদোয়ান আহমেদ জাকির, চাঁদপুর সংবাদের মতলব দক্ষিণ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আলোর মতলব দক্ষিণ প্রতিনিধি আশরাফুল ইসলাম শাওলিন, কালবেলার মতলব দক্ষিণ প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া,শপথের মতলব দক্ষিণ প্রতিনিধি সোবহান ফারুক।

আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রবাহের মতলব দক্ষিণ প্রতিনিধি গোলাম হায়দার মোল্লা,লোকমান হাবিব, ইলশেপাড় মতলব দক্ষিণ প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, প্রিয় চাঁদপুরের মতলব প্রতিনিধি সাইফুর রহমান সবুজ প্রমুখ।

এছাড়াও জাতীয়, ইলেকট্রনিক,স্থানীয় পত্রিকার সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি কুরআন তেলোয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয়ে আলোচনা সভা, কেক কাটা ও আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category