• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

দেশের জন্য আরও ভালো কাজ করতে হবেঃ আইজিপি

Lovelu / ২৯২ Time View
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন এসবি অনেক ভালো কাজ করছে , এজন্য আত্মতুষ্টিতে ভুগলে হবে না। দেশের জন্য আরও ভালো কাজ করতে হবে, আইন-শৃঙ্খলা রক্ষায় আরও বেশি তৎপর হতে হবে। বুধবার স্পেশাল ব্রাঞ্চ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে ‘হ্যালো এসবি অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আইজিপি বলেন, জনগণের সেবাপ্রাপ্তি সহজ করার ক্ষেত্রে ‘হ্যালো এসবি অ্যাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের ক্ষেত্রে এটি এক চমৎকার উদ্যোগ। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘হ্যালো এসবি অ্যাপ’ অনন্য সংযোজন।

স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, এসবি সবচেয়ে পুরনো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। এসবি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রাজনৈতিক, আইন-শৃঙ্খলা, প্রাকৃতিক দুর্যোগ, ধর্মীয় উৎসব পালনসহ যেকোন ইস্যুতে আগাম গোয়েন্দা তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করে থাকে। রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা ও দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসবি’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সানুগ্রহে বাংলাদেশ পুলিশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। পুলিশের সক্ষমতা বেড়েছে, পেশাদারিত্ব বেড়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুধু পুলিশেরই নয়, দেশের সর্বক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে। মানুষের আর্থিক সক্ষমতা বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে। তিনি বলেন, আমাদের মাথাপিছু আয় এখন প্রায় তিন হাজার ডলার।

আইজিপি বলেন, প্রযুক্তির উৎকর্ষ সাধন ও বিকাশের সাথে সাথে গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে বর্তমানে ডিজিটাল সোর্সের ব্যবহার বাড়ছে। এক্ষেত্রে অন্যান্য সোর্স ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি।

আইজিপি এসবি’র অফিসার ও ফোর্সের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনযোগ দিয়ে শোনেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

তিনি এসবির সুসজ্জিত আধুনিক লাইব্রেরি উদ্বোধন এবং অপারেশনস কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ব্রিফিংয়ে সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, এসবি’র ডিআইজি (প্রশাসন) মো. হুমায়ুন কবিরসহ এসবি’র বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category