• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

তারাবো পৌরসভার বাজেট ঘোষণা

Lovelu / ৩৩৫ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪

মো: রাসেল মোল্লা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ১৭৩কোটি ১৫লক্ষ ২হাজার ১০৫টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ১৬৪কোটি ৩৩লক্ষ ২৫হাজার টাকা। উদ্ধৃত্ব ধরা হয়েছে ৮কোটি ৮১লক্ষ ৭৭হাজার ১৫০টাকা।

মাদক বিরোধী, ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, পানি সরবরাহ, জলবদ্ধতা নিরসন, পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে।

৭জুলাই রবিবার তারাবো পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, রফিকুল ইসলাম মনির, রাসেল সিকদার, মাহবুবুর রহমান জাকারিয়া, আতিকুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।

পরে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বাজেট ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category