• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

মতলবে তারুন্যের উৎসবে আলোচনা সভা 

তরুন সমাজকে এগিয়ে নিতে মাদক মুক্ত সমাজ গঠন করতে হবেঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব 

Lovelu / ২৫৬ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে তরুন সমাজ। আজকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের মাধ্যমেই পেয়েছি নতুন বাংলাদেশ। আগামী দিনে তরুন সমাজকে এগিয়ে নিতে মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। তরুনদেরকে ক্রীড়ামুখী করতে হবে। ক্ষুধা, দারিদ্রমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুনদের এগিয়ে আসতে হবে।

 

শনিবার (৪ জানুয়ারি ২০২৫) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

 

 তিনি আরো বলেন, তারুন্যের উজ্জীবিত জয়গানে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আজকে যে অনুষ্ঠানটি উপহার দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ের পর্যায়ক্রমে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে। আজকে যে তিনটি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করছি, আপনারা সবাই শিক্ষার্থীদেরকে ক্রীড়ামুখী করে তুলবেন।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৯৮৬ বিসিএস প্রশাসন ব্যাচ জাকির হোসেন কামাল, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আফজালুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মোঃ আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শেখ মোঃ জোবায়েদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা প্রমুখ।

 

এ সময় সহকারী কমিশনার (ভ‚মি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদসহ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে তারুন্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপ্ত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভা শেষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী আনুষ্ঠানিকভাবে উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমি, ডিউড্রফ ইন্টারন্যাশনাল স্কুল ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category