• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমঃ বিএনপি নেতা নুরুল হক সরকার

Lovelu / ১৪০ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শহীদ জিয়া গোল্ড কাপ ১০০বল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইমামপুর স্পোর্টিং ক্লাব মাথাভাঙ্গা ক্রিকেট ক্লাবের পরাজিত করে ৭৫ রানে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা নুরুল হক সরকার (সিআইডি)।

ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন মাথাভাঙ্গা ক্রিকেট ক্লাব বনাম ইমামপুর স্পোর্টিং ক্লাব। টসে জয়লাভ করে ইমামপুর স্পোর্টিং ক্লাব ব্যাটিং এর সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক মো. আশিকুর রহমান। ব্যাট করতে নেমে তাদের নির্ধারিত ১০০ বলে ১০ উইকেট হারিয়ে ২৭২ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ সজল নিলয় ৩১ বলে ৭৪ রান করতে সক্ষম হয়। মাথাভাঙ্গা ক্রিকেট ক্লাবের পক্ষে ফয়সাল ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন।জবাবে ২৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাথাভাঙ্গা ক্রিকেট ক্লাব ১০০বল খেলে ৬ উইকেটে ১৯৮ রান করতে সক্ষম হয়। দলের হয়ে মো. সানি ২৮ বলে ৫৮ রান করতে সক্ষম হয়। ইমামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ইমামপুর স্পোর্টিং ক্লাবের সজল নিলয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্করের সভাপতিত্বে ও ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব ও বিএনপি নেতা দুলাল সরকার, সমাজ সেবক আব্দুল হাকিম মিয়াজি, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মানিক ফরাজি, বিএনপি নেতা নুরুল হুদা বাপ্পি, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, যুবদল নেতা আনিছ বেপারী, আরিফ লস্কর, ছাত্রদল নেতা নুরে আলম নিঝুম, রোবেল ঢালী, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য ইমন মোল্ল্যা প্রমুখ।

প্রধান অতিথি নুরুল হক সরকার (সিআইডি) বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, খেলাধুলাকে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এবং দেশবাসীকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার জন্য ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিষ্ঠিত করেছিলেন।

ছবি:মতলব উত্তরে শহীদ জিয়া গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করছেন নুরুল হক সরকার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category