• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

ডোমারে ‘কমিউনিটি পুলিশিং ডে পালিত

Lovelu / ৩২৭ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মোঃ সাহিদুল ইসলামঃ

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে–২০২২।

শনিবার (২৯শে অক্টোবর) সকালে ডোমার থানা চত্বর থেকে কমিউনিটি পুলিশ ফোরামের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী’র সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান মানিক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডোমার উপজেলার সার্বিক পরিস্থিতি সুন্দর রাখতে হলে- অভিভাবকদের সচেতন হতে হবে। মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিভিন্ন অপকর্ম কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এজন্য সকলকে পুলিশ বাহিনীর কমিউনিটি পুলিশিংয়ে সহযোগিতা করে আমাদের ডোমার উপজেলার পরিস্থিতি স্বাভাবিক, সুন্দর সমাজ গঠন, কিশোর-তরুণদের সুপথে ফেরানো সহ আদর্শ সমাজ তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category