• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

জেলায় টানা চারবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সালেহ আহমেদ

Lovelu / ২৫৪ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলায় পর পর চারবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ

তিনি আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে পর পর টানা চারবার জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন ।

৭ ডিসেম্বর চাঁদপুর পুলিশ লাইন সম্মেলন কক্ষে মাসিক কল্যান ও অপরাধ সভায় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম সালেহ আহাম্মদের হাতে ক্রেস্ট তুলে দেন । অনুষ্টান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

এ সময় উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী সিনিয়র সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, মোঃ খাইরুল কবির, হাজিগঞ্জ সার্কেল পংকজ কুমার, কচুয়া সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, অফিসার ও পুলিশ সদস্যরা।

উল্লেখ্য সালেহ আহমেদ দির্ঘদিন যাবত মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন । গত ২০ আগস্ট একই থানায় তাকে অফিসার হিসাবে পদোন্নতি দেওয়া হয়। তিনি আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে পর পর টানা চারবার জেলায় শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত হন ।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম ও সিনিয়র অফিসারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতা কামনা করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category