• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সা. সম্পাদক শ্যামল দত্ত

Lovelu / ৫৩৮ Time View
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

টানা দ্বিতীয়বার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

শনিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত আওয়ামপন্থি সাংবাদিকদের ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেল’ থেকে সভাপতি-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।

নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ পেয়েছেন ৫৫৯ ভোট। বিপরীতে কার্তিক চ্যাটার্জি পেয়েছেন ৪০৪ ভোট। সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপরীতে সৈয়দ আলী আসফার পেয়েছেন ৩৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে আইয়ুব ভূঁইয়া ৫৪০ ও আশরাফ আলী ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপরীতে ইলিয়াস হোসেন ৪৩১ ভোট ও সাইদুল হোসেন সাহেদ ২৬৯ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৫৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিপরীতে শাহ নেয়াজ দুলাল ২০৮ ভোট, মো. হাসান শরীফ ১৮১ ভোট পেয়েছেন।

ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তার মধ্যে ফরিদ হোসেন ৪৯৫ ভোট, কাজী রওনাক হাসান ৪২২ ভোট, শাহনাজ সিদ্দিকী সোমা ৩৯০ ভোট, কল্যাণ সাহা ৩৮২ ভোট, শাহনাজ বেগম পলি ৩৬০ ভোট, সৈয়দ আবদাল আহমেদ ৩৪৭ ভোট, জুলহাস আলম ৩৪৫ ভোট, বখতিয়ার রানা ৩৩০ ভোট, মোহাম্মদ মোমিন হোসেন ৩৩০ ভোট এবং সীমান্ত খোকন ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category