• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শন

জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক

Lovelu / ২ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের‌ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। 

মঙ্গলবার (৭ জুলাই-২০২৬) বিকেলে পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং নাগরিক সেবা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ডিজিটাল সেবা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। জনকল্যাণমূলক ও মানবিক প্রশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ এবং ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলম, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন,স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেবার মান বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবে।জনসেবা নিশ্চিত করতে কাজ করে। জনগণের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) চালু করেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category