• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চাটখিলে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত

Lovelu / ৪৯৬ Time View
Update : রবিবার, ৭ মে, ২০২৩

ইয়াছিন চৌধুরী (চাটখিল) নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখার পক্ষ থেকে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ – ২০২৩ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মে) বিকেলে উপজেলার স্কাই ভিউ চাইনিজ এন্ড রেষ্টুরেন্টের হল রুমে ‘সামাজিক দায়বদ্ধতা; গড়ে উঠুক আধুনিক সাংবাদিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখার
সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তিলায়াত করেন মাওলানা আক্তার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান বাবর, সোয়েব হোসেন ভুলু, আবু তৈয়্যাব, মামুন হোসেন, দিদার উল আলম, কামরুল কানন, জাহাঙ্গীর আলম, মইনউদ্দিন বাঁধন, শেখ ফরিদ, অমলেশ ভট্টাচার্য পলাশ, সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইব্রাহিম এমপি জাতীয় সংসদে সাংবাদিকদের বিভিন্ন দাবি ও অধিকার নিয়ে কথা বলার প্রতিশ্রুতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category