• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ভোক্তা অধিকারের অভিযান

চাটখিলে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১লক্ষ ১১ হাজার টাকা জরিমানা

Lovelu / ২৯১ Time View
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

মোঃ নজরুল ইসলাম (এরশাদ)ঃ

নোয়াখালীর চাটখিল বাজারে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকারের অভিযানে বিভিন্ন অপরাধে ১২ ব্যবসায়ীকে ১লক্ষ ১১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের বিভিন্ন গলিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করায় এবং সরকারি রাস্তা-ড্রেন অবৈধভাবে দখল করে জনদুর্ভোগ তৈরি করায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল বাজারের বিসমিল্লাহ্ হোটেল ও রাজধানী হোটেল অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের দায়ে উভয় প্রতিষ্ঠানের ২০হাজার টাকা করে ৪০হাজার টাকা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে মেসার্স আয়েশা স্টোরের ১০হাজার, হাজী নুর নবী স্টোরের ১০হাজার, গাজী হার্ডওয়ারের ১০হাজার, একতা স্টোরের ১০হাজার, সুমন স্টোরের ১০হাজার, মিন্টু স্টোরের ১০হাজার, নিউ সুমন স্টোরের ৪হাজার, বনলতা সুইটসের ৫হাজার ও সোহেল স্টোরের ২হাজার টাকা। মোট ১লক্ষ ১১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
এসময় তাকে সহযোগিতা করেন নোয়াখালী জেলা ভোক্তা অধিকারের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আবিদ হাসান ও চাটখিল থানার পুলিশ সদস্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category