• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

গুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত বেড়ে ১৬, আহত অর্ধশতাধিক

Lovelu / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

ডেস্ক নিউজ :

রাজধানীর গুলিস্তান বিআরটিসি কাউন্টার এর দক্ষিণ পাশে ৫ তলা ভবন এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত বেড়ে এ পর্যন্ত ১৬ জন এ দাঁড়িয়েছে। জীবিত অবস্থায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত হয়ে ঢাকা মেডিকেলে ৪৪ জন ভর্তি হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (৭ মার্চ) ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার ও ঢাকা মেডিকেল সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বিস্ফোরণের ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশ, র‍্যাব, সিটিটিসি, এটিউ’র বোম্ব ডিস্পজাল ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের ৫ তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। এবং ৪৪ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গুলিস্তান বিআরটিসি কাউন্টার এর দক্ষিণ পাশে ৫ তলা ভবনের নিচ তলায় সেনিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার আরও বলেন, কোনো ভবনই ধসে পড়েনি। এখন পর্যন্ত জন জীবিত ও ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট কাজ করছে। এর সাথে ৫টি এম্বুলেন্স কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category