• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

সাংবাদিক লতিফের বিনামূল্যে গাছের চারা বিতরণ 

গাছ অর্থনৈতিক জীবিকার পথ সুগম করেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে   বিনামূল্যে দেশী ও বিদেশী জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি২০২৫) দুপুরে ওঠারচর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক আব্দুল লতিফ মিয়াজির উদ্যোগে গাছের চার বিতরণ করা হয়।

 

গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি

 

সাংবাদিক আব্দুল লতিফ মিয়াজির সভাপতিত্বে ও সাংবাদিক কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক হিল্লোল চাকমা, থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সেলিম খান, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান প্রমুখ।

 

আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য গাচের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, গাছ আমাদের জন্য একটি অতি প্রয়োজনীয় বস্তু। যেভাবে বন উজার করা হয়েছে সে কারণে দেশে ভয়াবহ বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। গাছ যেমন অক্সিজেন দেয়, ছায়া দেয় অন্যদিকে ফল দেয়। গাছ অর্থনৈতিক জীবিকার পথ সুগম করে।স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে ফলজ ও ঔষধি বিভিন্ন জাতের উদ্ভিদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে। গাছ লাগনোর মাধ্যমে আমরা পুষ্টির প্রয়োজনীয় চাহিদা পুরন করতে পারি।

 

তিনি আরও বলেন,জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ হুমকির মুখে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে।একটুখানি যায়গা যেন খালি না থাকে,  প্রতিটি বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর প্রয়োজন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category