• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

গরু পারাপার করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বাংলাদেশী

Lovelu / ২৮৩ Time View
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে গরু পারাপারে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোড়া গুলিতে ওয়াজকুরুনী ও আয়নাল হক নামের দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার(৯ নভেম্বর) ভোরে উপজেলার লোহাকুচি বিওপির মহিষতুলী সীমান্তের ৯২১/২২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াজকুরুনী(৩২) আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের বাসিন্দা এবং মৃত সানোয়ার হোসেনের পুত্র। অপরজন একই ইউনিয়নের ঝাড়ির ঝাড় এলাকার সাদেক আলীর পুত্র আয়নাল হক (৩০)।

লালমনিরহাট-১৫ বিজিবি গরু পারাপারের গিয়ে বাংলাদেশী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ও রাখাল মহিষতুলী সীমান্তের ৯২১/২২ নম্বর পিলার এলাকায় গরু পারাপার করতে যান।এ সময় ভারতীয় বিএসএফ-৭৫ কৈমারী ক্যাম্পের জোয়ানরা গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে আয়নাল ও ওয়াজকুরুনী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাদের সাথে থাকা বাকি রাখাল ও গরু ব্যবসায়ীরা নিহতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

স্থানীয়রা জানান ,ভোর রাতে গুলির শব্দ শোনা গিয়েছিলো,তবে কে বা কারা সীমান্তে গিয়েছিলো তা নিশ্চিত নয়।পরে সকালে ওয়াজকুরুনী ও আয়নাল হকের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়।

নিহত আয়নাল হকের পিতা সাদেক আলী বলেন,ভোর বেলা বাড়ির গেটে কে বা কারা একাধিকবার শব্দ করছিলো।বের হয়ে ছেলের গুলিবিদ্ধ লাশ পরে থাকতে দেখলাম। তবে আশপাশে কেউ ছিলনা।

ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী স্থানীয়দের বরাত দিয়ে নিহতদের গরু পারাপারের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কথা নিশ্চিত করে বলেন, সকালে গরু পারাপারের গিয়ে নিহত হওয়ার খবর পেয়ে আয়নাল ও ওয়াজকুরুনীর বাড়িতে গিয়েছিলাম।নিহতদের বাড়িতে পুলিশ ও বিজিবি রয়েছে তারা আইনি প্রক্রিয়া চলমান রেখেছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম জানান, নিহতদের বাড়িতে পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থা নিতে পদক্ষেপ প্রক্রিয়াধী। পরবর্তীতে ভারতীয় জওয়ান এবং বাংলাদেশীয় সিমান্ত রক্ষী বাহিনী বি জি বি পতাকা বৈঠক করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category