• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের কোনো বিকল্প নেইঃ বিএনপি নেতা মো.আলমগীর সরকার

Lovelu / ১৮৪ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন-২০২৫) সকালে ছেংগারচর পৌর পার্টি অফিস প্রাঙ্গণে মতলব উত্তর উপজেলা, ছেংগারচর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সভা ও দোয়া আয়োজন করেন।

 

ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার।

 

বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা অ্যাড. শরীফ মুহাম্মদ ফেরদৌস শাহীন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনিসুজ্জামান আনিস, ছেংগারচর পৌর যুবদলের সহ-সভাপতি আলম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, যুগ্ম আহ্বায়ক জয়নাল পাটোয়ারী পিনু।

মোঃ আলমগীর সরকার বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা না দিলে এই জাতির মহান মুক্তিযুদ্ধ সফল করা সম্ভব ছিল না। এমনকি ১৯৭৫ সালের পট পরিবর্তনের পরে শেখ মুজিবের নিষিদ্ধ করা সকল রাজনৈতিক কর্মকান্ড ও মানুষের মৌলিক অধিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ফিরিয়ে দিয়েছিলেন।

 

তিনি আরোও বলেন,বর্তমান সরকার ক্ষমতায় এসে বলেছিল তারা জনগণের অধিকার ফিরিয়ে দেবে। সেটাই তাদের প্রধান দায়িত্ব ছিল। কিন্তু সেটা হচ্ছে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সঠিক সময়েই বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে।

 

  মিলাদ দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category