• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

কেসিসি নির্বাচন ৭ মেয়র প্রার্থীসহ ১৯৫ জনের মনোনয়নপত্র জমা

Lovelu / ২২২ Time View
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিজস্ব প্রিতেবদকঃ

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ ১৬ মে ৭ মেয়র প্রার্থীসহ মোট ১৯৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৩১ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দেন। এর আগে মেয়র পদে ৮ জন, ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৮৮ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মেয়র প্রার্থী জাপা নেতা আব্দুল গফফার বিশ্বাস সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেন। তিনি মনোনয়নপত্র জমা দেননি।

কেসিসি’র ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সর্বোচ্চ ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনটি ওয়ার্ডে দু জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বেশিরভাগ ওয়ার্ডেই ৩ থেকে ৬ জন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ নং ওয়ার্ডে সর্বোচ্চ ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১ নং সংরক্ষিত ওয়ার্ডে সর্বনিম্ন ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন জানান, মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া ৭ প্রার্থী হচ্ছেন আওয়ামীলীগের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা আবদুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল ইসলাম, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আল আমিন মোহাম্মদ আব্দুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান। কেসিসি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ২৫ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোট গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category