• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

চাঁদপুর-২আসনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবেঃ মো. জালাল উদ্দিন

Lovelu / ২০৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

 

রবিবার (৮ ফেব্রুয়ারি২০২৬) দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি একটি নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ মতলব গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

ঘোষিত ইশতেহারে ড. জালাল উদ্দিন বলেন, মতলবকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবে তার প্রধান লক্ষ্য। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভবেরচর থেকে মতলবের প্রথম ঝুলন্ত সেতু দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

 

তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম বিকল্প মহাসড়ক (ভবেরচর–মতলব–চাঁদপুর–লক্ষীপুর–ফেনী–চট্টগ্রাম) বাস্তবায়নের মাধ্যমে মতলবকে শিল্প, পর্যটন ও বাণিজ্যিক নগরীতে রূপান্তর করা হবে। এর ফলে বিশুদ্ধ পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি বেকার যুবক-যুবতী ও তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

ইশতেহারে আরও উল্লেখ করা হয় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ৬০ ফুট প্রশস্তকরণসহ আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে। নারী ও পরিবার উন্নয়নে ফ্যামিলি কার্ড চালু করে সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সুরক্ষায় কাজ করা।

 

কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষি কার্ড চালুর মাধ্যমে স্বল্পমূল্যে ও ক্ষেত্রবিশেষে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, কৃষিযন্ত্র ও সেচ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি মতলবে ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল ও একটি মেডিক্যাল কলেজ স্থাপনের ঘোষণা দেন তিনি। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও উল্লেখ করা হয়।

 

ড. জালাল উদ্দিন ইশতেহারে বলেন, খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে সরকারি অনুদান নিশ্চিত করা হবে। একইসঙ্গে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় পুরোহিতদের সমমর্যাদা প্রদান করা হবে।

 

এছাড়া শিক্ষার মানোন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৃক্ষরোপণ, নদী-নালা ও খাল-বিল সংস্কারের মাধ্যমে বন্যা ও পরিবেশ বিপর্যয় রোধ এবং ক্রীড়া উন্নয়নের মাধ্যমে পেশাদার খেলোয়াড় তৈরির অঙ্গীকারও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সহঃ অধ্যাপক ডা. মো.বশীর আহম্মেদ খান’সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category