• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগীতা

Lovelu / ২২২ Time View
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া আনন্দ উৎসব। বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিস এ খেলা ও আনন্দ উৎসবের আয়োজন করে।
এ আয়োজনের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মিনহাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসাইন সহ
এ উৎসবে মুক্তারাম পল্লী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, পলাশবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় কুড়িগ্রামের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়।

ইভেন্টের মধ্যে ছিল ১২-১৬ বছর বয়সের বালক-বালিকাদের ১০০ মিটার দৌড়, ৮-১১ বছর বয়সের বালক-বালিকাদের ৫০ মিটার দৌড়, বেলুন ফোটানো, বিস্কুট দৌড়, ছোট গোলবাড়ে গোল দেয়া, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাঁজো, ও সংগীত পরিবেশনা।
খেলা ও আনন্দ উৎসব শেষে ১২০ জন শিক্ষা শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলার অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ দিবসের খেলাসহ সকল ধরনের খেলা ও উৎসবে সম্পৃক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category