• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে ইউপি নির্বাচনে ঢোল বিজয়ী

Lovelu / ২৯৫ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের উপ নির্বাচনে বেজে উঠলো সাইফুল ইসলামের ঢোল। গতকাল বৃহস্পতিবার (২৫ মে) এই ইউনিয়নের উপ নির্বাচনে ঢোল প্রতীকে তিনি পেয়েছেন ১ হাজার চারশ ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আটোরিক্সা প্রতীকের জয়নুল আবেদীন পেয়েছেন ১ হাজার পঁয়ষট্টি ভোট। গতকাল বিকেলে ইভিএমএ ভোট শেষ হবার সাথে সাথেই মোট নয়টি কেন্দ্রের ফলাফল জানা গেছে।  এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক। উপ নির্বাচনে সকাল আটটা  থেকে শান্তিপূর্ণভাবে একটানা  বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 
নির্বাচনে আইন শৃঙ্খলা  রক্ষায় নিয়োজিত  ছিলেন পাঁচজন ম্যাজিস্ট্রেট, পুলিশ আনসার, বিজিবি ও রেব। এই ইউনিয়নের মোট ভোটার মোট ৮ হাজার  ৭০১ জন । ভোট পড়েছে ৬ হাজার চারশ একটি। শতকরা ৭৩.৫৬ ভাগ। মোট নয়জন প্রার্থী  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এবং কাজিপুর থানার অফিসার ইন চার্জ শ্যামল কুমার দত্ত সার্বক্ষণিক এই নির্বাচনে সার্বিক দিক তদারকি করেছেন। ইউএনও সুখময় সরকার জানান, ইভিএমএ ভোটে ভোটারগণ দারুন সাড়া দিয়েছে। মানুষের ইভিএম ভীতি কেটে গেছে অনেকখানি। কোনরকম ঝামেলা ছাড়াই ভোটারগণ ভোট দিতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category