• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

কচুয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

Lovelu / ৩১৪ Time View
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

কচুয়ায় গাছ থেকে পড়ে আজম খাঁ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মেঘদাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজম খাঁ উপজেলার সহদেবপুর গ্রামের মৃত. রহমান খাঁ এর ছেলে।

নিহতের মেয়ে রোজিনা আক্তার জানান,বাবা রবিবার মেঘদাইর গ্রামের আলী হোসেনের বাড়িতে রেন্ট্রি গাছ কাটার কাজে যায়। গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। এতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়। নিহত আজম খাঁ’র স্ত্রী,২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। এদিকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে গাছ থেকে পড়ে একজন নিহত হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category