• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

প্রয়াত পত্রিকা বিলিকারক সিদ্দিকুর রহমানের পরিবারকে

কচুয়ায় আলোর মশালের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

Lovelu / ১৯০ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়ার প্রবীন পত্রিকা বিলিকারক প্রয়াত সিদ্দিকুর রহমানের অসহায় পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে উপজেলার কাপিলাবাড়ি গ্রামে নিজ বাড়িতে সিদ্দিকুর রহমানের স্ত্রী মাজেদা বেগমের হাতে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম, সাবেক সাধারন সম্পাদক মেহেদী হাসান সাকিব, সদস্য আরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কচুয়া পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে সিনিয়র পত্রিকা বিলিকারক মো. সিদ্দিকুর রহমান (৬০) ২০২৩ সালের ২৪শে মে অসুস্থজনিত কারনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। পরবর্তীতে এ পরিবারটির হাল ধরার কেউ না থাকায় অসহায় হয়ে পড়েন। এঘটনায় কয়েকবার কচুয়ার আলোর মশাল সামাজিক যুব সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা, খাদ্য সামগ্রী প্রদানসহ সার্বিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category