• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে ২০০২ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী

Lovelu / ১৭৭ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি ॥

‘বন্ধুর বিপদে বন্ধু সবসময়’ এ প্রতিবাদ্যকে সামনে নিয়ে এ প্রথম বারের মতো ব্যাপক আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘ ২২ বছর পর একত্রে মিলিত হয়ে আনন্দ উল্লাস ও স্মৃতিচারণে মেতে উঠেন। এসময় তাদের মধ্যে লক্ষ্য করা যায় তারা যেন ফিরে গেছে সেই পুরোনো স্কুল জীবনের উদ্দীপনায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মাস্টারের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী মো. ইলিয়াছ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, যুবদলের আহবায়ক ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র সংসদের (ছাত্রদল মনোনীত) নির্বাচিত ভিপি নূর মোহাম্মদ কচি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক শারফিন হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বোরহান উদ্দিন, শিক্ষানুরাগী ইসমাইল হোসেন, শাহাদাত হোসেন, জহিরুল ইসলাম, লুৎফুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, জেসমিন আক্তার, সাবেক শিক্ষক মো. নাজমুল, নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান, প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম রুবেল, গোলাম রাব্বানী, সাখাওয়াত হোসেন জুয়েল, বোরহান উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় এই বিদ্যালয় থেকে ২০২৪ ব্যাচে জিপিএ-৫ পাওয়া ১০জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার বিতরন করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category