• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু

Lovelu / ১৪৫ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক  :

 

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আব্দুর রহিম প্রধান (৭২) নামের এক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বৃদ্ধের মৃত্যু হয়েছে।  শুক্রবার(১৭জানুয়ারি-২০২৫) সন্ধ্যার দিকে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আব্দুর রহিম প্রধানের বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার  রুহিতারপার গ্রামে। তিন মতলব উত্তর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী কর্মকর্তা আবুল কালামের বাবা। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আব্দুর রহিম প্রধানের বড় ছেলে শওকত আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

পরিবারের লোকজন জানান, গত ১১ জানুয়ারি ওমরাহ হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবে যান আব্দুর রহিম প্রধান। বৃহস্পতিবার সকালে মক্কা শরীফে ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আব্দুর রহিম প্রধানের ছেলে আবুল কালাম জানান, আমার বাবা এর আগেও কয়েকবার হজে গিয়েছিল। চলতি মাসের ১১ তারিখে আবার ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে আমার বড় ভাই শওকত আলী ছিল। চলতি মাসেই দেশে তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু তা আর হলো না। বাবা ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category