• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

ঈদ ইত্যাদিতে শিবলী-নিপা জুটির ত্রিমাত্রিক নৃত্য

Lovelu / ৩০১ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

ডেস্ক নিউজঃ

এবারের ঈদের ইত্যাদিতে ত্রিমাত্রিক নৃত্য উপস্থাপন করা হবে। নাচটি পরিবেশন করেছেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী। উল্লেখ্য ইত্যাদিতে প্রতিটি নাচের জন্য নতুন নতুন মিউজিক করা হয়। বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মিউজিক করা হয় বলে দর্শকরাও পান ভিন্ন স্বাদ।

এছাড়াও পরিবেশনায়ও থাকে বৈচিত্র্য। আমাদের বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূর্ত হয়ে ওঠে উৎসব-আনন্দের রূপ। এই বিষয়টিই ফুটিয়ে তোলা হয়েছে এবারের নাচে। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিচালনায় বর্ণিল এই নৃত্যে প্রতিটি শিল্পীই ছিলেন আন্তরিক ও স্বতঃস্ফূর্ত। ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত ইত্যাদির নাচগুলো তার চাইতে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। শিবলী-নিপা জুটি ছাড়াও অন্যান্য নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। এ ধরণের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত।

হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সঙ্গীত পরিচালনা করেছেন তরুণ সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category