• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

আমাদের যুব সমাজ রয়েছে আমাদেরকে কেউ আটকাতে পারবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি

Lovelu / ৩৮৬ Time View
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকী:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন আমাদের দেশে কর্মক্ষম জনসংখ্যা ৬৫ ভাগ যা পৃথিবীর অনেক দেশেই নেই। আমরা এগিয়ে যাচ্ছি।আমাদের যুব সমাজ রয়েছে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। যদি আমাদের যুব সমাজ মাদকের এই ভয়ঙ্কর ছোবলে আটকে যায়, তাহলে বাংলাদেশের উন্নয়নের পথ হারানোর সম্ভাবনা থেকে যাবে।

শনিবার  মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার লস্করপুরে মাদকাসক্তি ও মানসিক হাসপাতাল “আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র” উদ্বোধন অনুষ্ঠানে তার বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল ওয়াহাব ভূঞা, ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন প্রমূখ ।

উদ্বোধনের শুরুতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের রিকভারীরা স্বাগত সঙ্গিত পরিবেশন করেন ও অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন রোগীদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category