• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

আমাদের মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর গৌরবোজ্জল ভূমিকা রয়েছেঃ প্রধানমন্ত্রী

Lovelu / ৩০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের প্রতিটি বাহিনীকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করাই সরকারের লক্ষ্য  । বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরে বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধবিধস্ত দেশকে পুনর্বাসন করে অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। একটা যুদ্ধবিধস্ত দেশ, আমাদের কিছুই ছিলো না। তারপরও বন্ধুপ্রতিম দেশের সহযোগিতা নিয়ে বিমান বাহিনীকে গড়ে তোলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর গৌরবোজ্জল ভূমিকা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, প্রযুক্তির দিক দিয়ে আমাদের বিমান বাহিনী আগের চেয়ে অনেক শক্তিশালী এবং চৌকস হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে বার্ষিক এ কুচকাওয়াজ শুরু হয়। প্রধানমন্ত্রী একদিনের সফরে যশোরে অবস্থান করছেন।

পরে দুপুর ২টায় যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।
জেলা আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, আজকের জনসভায় ৮ লাখ মানুষের সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছে বিশাল কর্মযজ্ঞ। যশোর শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পথে পথে তোরণ, ব্যানার, পোস্টার দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category