• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রনী ভূমিকা পালন করছেঃ এমএ শুক্কুর পাটোয়ারী

Lovelu / ১১৮ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মতলব দক্ষিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা, পৌর ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা, র‍্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনন্দ শোভাযাত্রা নিয়ে মতলব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেইট এসে সমাপ্ত হয়।

১ জানুয়ারী মঙ্গলবার মতলব কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিয়াউল মাওলা কচির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ শুক্কুর পাটোয়ারী।

তিনি বলেন, গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রনী ভূমিকা পালন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া এ সংগঠন দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে।

বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও কাউন্সিলর খলিলুর রহমান, মতলব সরকারি কলেজ ছাত্র সংসদের সহ-সম্পাদক দিদার ফরাজী, জেলা যুবদলের সদস্য শাজাহান সিরাজ, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজী, উপাদী উত্তর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বারেক ডাক্তার, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মিজানুর রহমান, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জামান, উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজির হোসেন স্বপন, উপাদি উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শরিফ সরকার, ছাত্রনেতা জাবেদ পাটোয়ারী প্রমূখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category