• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা ত্রিশালে নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা

আজ রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ হাইকমিশনার

Lovelu / ১৫২ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের। বুধবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেন। আব্দুস সাত্তার বলেন, রাতে ম্যাডামের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে, সেখানে মিডিয়া কাভারেজ হবে না। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। তাদের হার্টি ব্লক ধরা পড়ায় রিং বসানো হয়েছে। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা রয়েছে।

বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন। কারণ সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবার থাকে। আজ ব্রিটিশ হাইকমিশনার সঙ্গে সাক্ষাতে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার বিষয়টিও আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category