ডেস্ক নিউজঃ
গাড়ি চলাচল উন্মুক্ত করে দেওয়ার পর স্বপ্নের পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের অপেক্ষায় আছেন মানুষ।
কখন দেশের দীর্ঘতম সেতু দিয়ে ট্রেন চলবে সেই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। অবশেষে সেতুটি আরেকটি মাইলফলক স্পর্শ করছে আজ মঙ্গলবার। সেতুতে সড়কপথ চালুর ১০ মাসের মাথায় প্রস্তুত হয়ে গেছে রেলপথ।
৬ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর রেলপথের কাজ শেষ করেছেন দেশি-বিদেশি প্রকৌশলীরা। আজ ভাঙা থেকে মাওয়া পর্যন্ত চলবে পরীক্ষামূলক ট্রেন। প্রথমবারের মতো ট্রেন পাড়ি দেবে পুরো পদ্মা সেতু। এজন্য পদ্মার দুই পাড়ে বিরাজ করছে উচ্ছ্বাস।