• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে বিএনপির সমাবেশ

আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে: তানভীর হুদা 

Lovelu / ১৮১ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

 

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, গণহত্যার বিচারের ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে। জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা মতলব উত্তরের ৭জন সহ হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে।দেশে ১৭ বছর কোনো ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়েছে। তারা আবার ভোট চুরির স্বপ্ন দেখছিল কিন্তু জণগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা পাশের দেশ ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

 

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথি তিনি এসব কথা   বলেন।

 

তানভীর হুদা  বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফটে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনারা তা না করে টেন্ডারবাজি, জায়গাজমি দখল, টাকার বিনিময়ে শালিশ নিয়ে ব্যাস্ত হয়ে গেছেন। এটি করে আপনারা দলের বদনাম করছেন। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসা আদায় করতে হবে। আপনারা এমন কোন কাজ করবেন না, যাহাতে সাধারণ মানুষ ও নেতা কর্মীর মনে বিন্দু পরিমান কষ্ট পায়।

ফরাজীকান্দি ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-কোষাধ্যক্ষ বশির আহাম্মেদ সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ প্রধান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, যুবদল নেতা বিল্লাল হোসেন, হুমায়ুন কবির, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি আবুল বাসার জগলু, উপজেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বেপারী প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category