• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

আওয়ামী দোসররা মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে: তানভীর হুদা 

Lovelu / ১২২ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

 

সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র  ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন ফ্যাসিবাদ আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। দলীয় ক্ষমতার প্রভাবে আওয়ামী দোসররা মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে। বিরোধী দলীয় নেতাদের উপর হামলা মামলা ও গুম করা ছিল আওয়ামী লীগ সরকারের কাজ।

 

 শনিবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎতে শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়। পতনের পরও হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তাই আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, পৌর বিএনপির সহ-সভাপতি বোরহান ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. করিম, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ছেংগারচর পৌর যুবদলের যুবদলের সাবেক সভাপতি সিরাজ খান, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সি, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ইউপি সদস্য ও বিএনপি নেতা আল আমিন, শামসুদ্দিন, সাইদুর রহমান শিবলু’সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এর পূর্বে তানভীর হুদা একটি সামাজিক অনুষ্ঠান শেষে, দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক বিএনপির কার্যালয়, মিঠুরকান্দি বিএনপির কার্যালয়, আনন্দবাজার বিএনপির কার্যালয়, এবং দূর্গাপুর বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category