• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

অস্থির চিনির বাজারে ভোক্তা অধিকারের অভিযান,৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Lovelu / ৩২৯ Time View
Update : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

চিনির বাজারের অস্তিরতা নিয়ন্ত্রণে কুড়িগ্রামে বাজার তদরকিতে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়। শনিবার (২২ অক্টোবর) জেলা শহরের চিনির বাজারে অভিযান চালায় সংস্থাটির বাজার তদারকি দল।

অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কুড়িগ্রাম শহরে চিনির ৩টি পাইকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়। সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রয় করার অপরাধে শহরের রিভারভিউ মোড়ের দবির স্টোরের মালিক রেজাউল করিমকে ৫ হাজার টাকা,একই অপরাধে জিয়া বাজারের হযরত আলীকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কালিবাড়ির এন কে ট্রেডার্স এর মালিক নারায়ণ চন্দ্র কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category