• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

Lovelu / ২০৬ Time View
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিউজঃ

দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়না জান্স সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এই অবস্থান তুলে ধরেন।

সরকার প্রধানের প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনাকে উদ্ধৃত করে গণমাধ্যমকে বলেন, ‘আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ। সুইডেনও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, সুইডিশ প্রতিমন্ত্রী এ কথা উল্লেখ করেছেন বলে করিম জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করা হয়। এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

বাংলাদেশে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর এদেশের অর্থনীতিকে বদলে দিবে মন্তব্য করে সুইডেনের প্রতিমন্ত্রী বলেন, সুইডেন বাংলাদেশের একটি ভালো উন্নয়ন অংশীদার এবং এদেশে সুইডেনের ৫০টি কোম্পানি কাজ করছে।

ডায়না জান্স বাংলাদেশে দারিদ্র্য বিমোচন এবং অবকাঠামো উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধে যে অর্থ ব্যয় হচ্ছে তা বিশ্বব্যাপী মানবকল্যাণে ব্যবহার করা উচিত।

বৈঠকে সরকারপ্রধান সুইডিশ কোম্পানির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়ে বলেন, সেখানে তারা পারস্পরিক স্বার্থে শিল্প-কারখানা স্থাপন করতে পারেন।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করে ডায়না জান্সে বলেন, সুইডেন রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category