• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

অতিথি হয়ে প্রেসিডেন্টের বাড়িতে প্রধানমন্ত্রী

Lovelu / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

ডেস্ক নিউজঃ

কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন শেষে প্রেসিডেন্টের মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক নিবাস কামালপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সেখানে পৌঁছান তিনি। এসময় প্রেসিডেন্ট ও তার সহধর্মিণীসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

জানা গেছে, জোহরের নামাজ শেষে প্রেসিডেন্টের সঙ্গে একই টেবিলে দুপুরে খাবার খাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে হাওরের ২০ প্রজাতির মিঠাপানির মাছ দিয়ে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে গরু-মহিষের দুধ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনির। এই পনিরের ঐতিহ্য দিল্লির মুঘল সম্রাটের দরবার পর্যন্ত ছিল।

প্রেসিডেন্টের বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২২ মিনিটে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দীর্ঘ দুই যুগ পরে আবারও কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যোগ দেবেন মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে।

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ১৯৯৮ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী আবার মিঠামইন সফরে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category