• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

এইচএসসিতে জিপিএ-৫ - ৫৬’ আলীমে ৮

হাইমচরে এইচ এসসি পাসের হার ৯৬.৩৮% ও আলীমে ৯২.৮৫%

Lovelu / ৩১১ Time View
Update : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ    
হাইমচরে ২টি  কলেজে ৭২০ জন শিক্ষার্থী কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহন করে ৬৯৪ জন শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার হয়েছে ৯৬.৩৮%। জিপিএ -৫ পেয়েছেন ৫৬ জন। ২ টি কলেজের মধ্যে হাইমচর সরকারি কলেজ পাসের হার ৯৭.১৪% এবং মোয়াজ্জেম হোসেন কলেজ পাসের হার ৯২.২০%।
মাদরাসা বোর্ডের অধিনে হাইমচরে ৩টি মাদ্রাসার ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছেন ১৫৬জন। পাসের হার হয়েছে ৯২.৮৫%।  জিপিএ-৫ পেয়েছেন ৮ জন।
 হাইমচর সরকারি কলেজ থেকে ব্যবসা শিক্ষা শাখায় ২১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২০৩ জন। পাসের হার ৯৫.৭৫% । জিপিএ -৫ পেয়েছেন  ৩জন, মানবিক বিভাগ  থেকে ২৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ২৫৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন, পাসের হার ৯৭.৭০%,  বিজ্ঞান বিভাগ থেকে ১৪০ জন পরিক্ষায় অংশগ্রহন করে ১৩৬ জন কৃতকার্য হয়েছে, জিপিএ -৫ পেয়েছে ৪৩ জন, পাসের হার ৯৭.১৪%।
মোয়াজ্জেম হোসেন কলেজ থেকে ব্যবসা শিক্ষা শাখায় ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ২৯জন। জিপিএ-৫ পেয়েছেন ২জন, পাসের হার ৯৬.৬৬%, মানবিক বিভাগ থেকে ৭৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করে কৃতকার্য হয়েছেন ৭১ জন। পাশের হার ৯২.২০% জিপিএ ৫ পেয়েছেন ২ জন।
 গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসা থেকে ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছেন ৪৪ জন। পাসের হার ৯৫.৬৫%। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। কাটাখালি হামিদিয়া মাদরাসা থেকে  ৪২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছেন ৩৯জন। পাসের হার ৯২.৮৫%, জিপিএ-৫ পেয়েছে ১ জন। আলগীবাজার আলীম মাদরাসা থেকে  ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৭৩ জন কৃতকার্য হয়েছেন। পাসের হার ৯১.২৫%, জিপিএ-৫ পেয়েছেন ২জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category