• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
ত্রিশালে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন মুবিনা কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন মতলব উত্তরে এইচএসসিতে পাশের হার ৩১.৯১% ও আলিমে ২৮.৯৭%,জিপিএ-৫ পেয়েছে ২ জন জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে জয় পেলে আব্দুল আজিজ ফাউন্ডেশন ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ”

ত্রিশালে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন মুবিনা

Lovelu / ৭৯ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ২০২৬ সালের আলিম পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ (A+) অর্জন করেছেন আশরাফুন নাহার মুবিনা। তিনি উপজেলার হরিরামপুর পূর্বপাড়া এলাকার গোলাম মোস্তফার মেয়ে। মুবিনা বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ত্রিশালের প্রত্যাশা কোচিং সেন্টারেরও শিক্ষার্থী ছিলেন।

উপজেলায় আলিম পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মুবিনা। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মুবিনার এ সাফল্যের পেছনে রয়েছে তার নিয়মিত পড়াশোনা, অধ্যবসায়, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা। বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি প্রত্যাশা কোচিং সেন্টারে অধ্যয়ন করে তিনি পরীক্ষার প্রস্তুতিতে বাড়তি সহযোগিতা পেয়েছেন।

প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক বলেন, ত্রিশাল উপজেলার আলিম পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানেরও শিক্ষার্থী—এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। মুবিনার এ সাফল্য তার কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত ফল। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করি।

মুবিনার এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় নিজেকে আরও এগিয়ে নেবে এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।

~ এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category