• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন  টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন ব্যবস্থাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন মতলবের আব্দুস সাত্তার পাটোয়ারী শ্রীনগরে ভাসমান আখের রসের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় মানুষের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবঃ মো. জালাল উদ্দিন এমপি  কৃষি উৎপাদন টেকসই রাখতে মাটি, পানি ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজনঃ কৃষিমন্ত্রী  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা মতলব উত্তরে বিশেষ কম্বিং অপারেশন অবৈধ ৭ টি জাল জব্দ ও ৩ টি জাগ উচ্ছেদ 

সরস্বতী পূজা

Lovelu / ৪৬০ Time View
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

 

ঊষা মল্লিক

মাঘ মাসের শ্রী পঞ্চমীর, পূণ্য এই তিথিতে,
মগ্ন থাকে ছাত্র-ছাত্রী, সরস্বতী দেবীর পূজাতে।
বিদ্যা দেবী সরস্বতীর কাছে, আছে যে কতো প্রার্থনা,
মহা অঞ্জলীতেই যেন পূর্ন হয়, ছাত্র ছাত্রীর মানস কামনা।

শুভ্র বসনে দেবী সরস্বতী, সঙ্গে নিয়ে বাহন,
দেবীর পাশে সাদা হাঁস, জুড়ায় যেন দুনয়ন।
উপবাসে সকাল থেকে থাকে ছাত্রী-ছাত্র,
ফল প্রসাদে ভরে তারা, বড় বড় পাত্র।

বাসন্তী শাড়ি আর হলুদ পাঞ্জাবিতে ,সাজবে আজ এই বঙ্গ,
ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে,
দেখাবে আজ, কতোই না তাদের রঙ্গ।

স্কুল, কলেজ সবেতেই তো আজ খিচুড়ি খাবার দিন,
দেবীর কাছে ছাত্র ছাত্রীর যেন, হয় না শোধ ঋণ।
সন্ধ্যা বেলায় কলেজে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন,
ছাত্র ছাত্রীর মনে থাকে না, আজ তাড়াতাড়ি, বাড়ী ফেরার সেই প্রয়োজন।

এক কলেজ থেকে আর এক কলেজে, ঠাকুর দেখার সেই নেশা,
বিদ্যার দেবী যেন মেটাবে আজ, সবার মনের আশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category