• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন  টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন ব্যবস্থাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন মতলবের আব্দুস সাত্তার পাটোয়ারী শ্রীনগরে ভাসমান আখের রসের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় মানুষের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবঃ মো. জালাল উদ্দিন এমপি  কৃষি উৎপাদন টেকসই রাখতে মাটি, পানি ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজনঃ কৃষিমন্ত্রী  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা মতলব উত্তরে বিশেষ কম্বিং অপারেশন অবৈধ ৭ টি জাল জব্দ ও ৩ টি জাগ উচ্ছেদ 

সংসারের সাত কাহন

Lovelu / ৪১৯ Time View
Update : শনিবার, ২৩ জুলাই, ২০২২

** ঊষা মল্লিক **

ক্রিং ক্রিং ক্রিং শব্দ করে, বেজে উঠলো হাতের মুঠো ফোন,
চোখ খুলতে না খুলতেই, শুরু হলো সংসারের সাত কাহন।
ছেলের স্কুল, বরের অফিস, আরও যে কত রকমের কাহিনি
দুধওয়ালা,মাছ কাকু, সবজি দাদা, লাইন দিয়ে যে আসে তাদের বাহিনী।

রান্নার মাসির ছুটি আজ, তোলা কাজের দিদি ও আসবে না,
তা বলে রান্না বান্নার পদের কিছু কমতি কিন্তু হবে না।

ছেলের টিফিন দিয়ে শুরু হয়ে, শেষে যে হলো বরের সুক্তো,
অফিস বাড়ি সামলে উঠতে, হয়েছি আমি এখন বড় পোক্ত।
ঘর মোছা, বাসন ধোওয়া, আরও সব কিছুই তো আছে,
জানালার ভিতরেই জামা-কাপড় মেলি, বৃষ্টি যদি আসে পাছে।

বরের খাওয়ার বাসন ধুয়ে, সময় যে যায় ফুরিয়ে,
নিজের খাওয়া ফেলে দিয়ে, বাস ধরি যে দৌড়িয়ে।
অফিসে গিয়ে বকা খাবার রাস্তা যে আজ তৈরি,
হয়েছে আজ অফিস ঢুকতে, বড্ড বেশি দেরি।

সব সামলে টিফিন বাক্স, বেলা তিনটেয় খুলেছি,
খেতে গিয়ে শরীর যেন, চেয়ারে হেলিয়ে দিচ্ছি।
সব করে সন্ধ্যা সাতটায় বাড়ি ফিরে আসা,
তাড়াহুড়ো করে কাজ সেরে, ছেলেকে নিয়ে পড়াতে বসা।

তার মধ্যেই বরের হুঙ্কারে, ভয়ে অস্থির এই প্রাণ,
ভুলেই গেছি, একটা সময়ে, আমি শিখতাম বাংলা গান।
আবার প্রস্তুতি রাতের খাবারের, বানাতে হবে রুটি,
জীবন যেন চলছে এই ভাবে, নেই কোনো তাতে ছুটি।

বিছানা তৈরি, মশারি টাঙানো আরও কতরকম,
সংসার করার এই যেন ভিন্ন ভিন্ন নিয়ম।
নারী পুরুষ সবাই সমান, নেই কোনো কাজের ভেদাভেদ,
মন্ত্রের মতো শোনায় এগুলো, রাস্তায় গড়াগড়ি খায় মহিলা আবেগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category