আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বোরো ধান কাটার ভরা মৌসুম। প্রতি বারের তুলনায় এবার ফলন ও ভালো। হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ধানের ছড়া পড়ে যাওয়ায় ধান পানিতে ভিজে গেছে। এ কারণে কৃষক আগাম ধান কাটতে শুরু করেছে অনতিবিলম্বে ধান কেটে গুলাতে তুলতে না পারলে ধান পঁচে যাবে। এক যোগে ধান কাটা শুরু হওয়ায় ধান কাটা শ্রমিকের অভাব দেখা দিয়েছে।
গত বছর যে ধান কাটা শ্রমিক ৫০০টাকা রোজে পাওয়া যেত এবছর সে শ্রমিকদের হাজারটাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। একদিকে ঝড়ো হাওয়া বৃষ্টিতে ধানের ফসল নষ্ট হচ্ছে অন্যদিকে ধান কাটা শ্রমিকের অভাব সঠিক সময়ে গুলায় ধান না উঠাতে পারলে কৃষক সর্বস্বান্ত হবেন তাইতো তাদের মাঝে হতাশা বিরাজ করছে।