• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

রফিকুল ইসলাম মাদানীর বিচার শুরু

admin / ৩৪৭ Time View
Update : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। আর এ অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এ দিন রফিকুল ইসলামেকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে করা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। অপরদিকে রাষ্ট্রপক্ষ অব্যাহতির আবেদনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

রফিকুল ইসলাম মাদানীকে গত ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকালে তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইলে বেশ কিছু বিদেশি পর্নো ভিডিও পাওয়া যায়। আটকের পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম মাদানী। ওই ঘটনায় ৭ এপ্রিল দিবাগত রাত সোয়া ২টার দিকে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category