• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

মতলব উত্তরের সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদ নেতাদের আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী নেতৃত্বে সব পর্যায়ের নেতাকর্মীরা অবিচল…….অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩৩৮ Time View
Update : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন , বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষে ছাত্রলীগের সব নেতাকর্মী রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। ছাত্রলীগের ইতিহাসে যেমনই হাজার হাজার যোগ্য নেতার জন্ম হয়েছে তেমনই কিছু সংখ্যক অযোগ্য নেতার জন্ম হয়েছে। যার কারণে মাঝে-মধ্যে বিতর্কিত হতে হয় বঙ্গবন্ধুর হাতে গড়া সংঠনটিকে। তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সময়োপযোগী নেতৃত্বে সব পর্যায়ের নেতাকর্মীরা অবিচল। ছাত্রলীগ সব ভুল সংশোধন করে আগামীদিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে এবং শেখ হাসিনার নেতৃত্বে ও দিকনির্দেশনায় কাজ করে গেলে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন থাকবে।

২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলা হলরুমে মতলব উত্তর উপজেলার সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদ নেতাদের মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ছাত্রলীগ জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

সাবেক ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক এডভোকেট জসিম উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাজহারুল ইসলাম মিজানের সঞ্চালনায়
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,

বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড. মহসফন মিয়া মানিক, মতলব ডিগ্রী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস রহমত উল্যাহ চৌধুরী, জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী যথাক্রমে সরকার মোঃ আলাউদ্দিন ও কাজী হাবিবুর রহমান,জেলা পরিষদ নির্বাচনে মহিলা সদস্য প্রার্থী তাছলিম আক্তা আঁখি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম মিলন,চট্রগ্রম পলিটেকনিক্যাল ছাত্র সংসদের সাবেক ভিপি জামাল হোসেন সাহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট আক্তারুজ্জামান,ছেংগারচর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছ পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়কমিয়া মোঃ আসাদুজ্জামান, আব্দুস সাত্তার খোকন,নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আশরাফ মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম,ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি যথাক্রমে সাইফুল ইসলাম ও মাহবুব আলম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আবির, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আলী নুর বেপারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিজহির চৌধুরী, সুলতাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাগির আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাকিকবুল হাসান মুন্না,মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী গোলাম মর্তুজা, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন মুন্না,দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিশাহজালাল, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, আবির হায়াত সিহাব, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category