• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

রংপুরে কাউন্সিলর প্রার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Lovelu / ১৯১ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

শরিফা বেগম শিউলী:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডলের উপর হামলার অভিযোগে আরেক প্রার্থী সাইফুল ইসলাম ফুলুসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩০ ডিসেম্বর) নগরীর ২৬ নং ওয়ার্ডের মন্ডলপাড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীরা বলেন, এই ওয়ার্ডে দুই প্রার্থী সাইফুল ইসলাম ফুলু ও শাহাজাদা আরমান সমান সংখ্যক ভোট পাওয়ায় পুনঃভোটের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এতে ঐ ভোটে অংশ নেয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশন অফিস থেকে ফেরার পথে কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডলসহ তার কর্মী ও সমর্থকদের উপর হামলা চালায় ফুলুর সমর্থকরা।এতে রাজ্জাক মন্ডলসহ অনেক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।এসময় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আব্দুর রাজ্জাক মন্ডলের স্ত্রী জেসি বেগম বলেন, চাপাতি দিয়ে আমার স্বামীর উপর আঘাত করা হয়েছে।তারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে।আমার স্বামীসহ অনেকে এখন গুরুতর আহত হয়ে হাসপাতালে আছে।এমন পাশবিক হামলার সাথে জড়িত সকলের শাস্তির দাবি জানান তিনি।

এ ঘটনায় আব্দুর রাজ্জাক মন্ডল বাদী হয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category