• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

মতলব দক্ষিণে  দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

Lovelu / ৪৪৫ Time View
Update : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

‘পুষ্টি , মেধা ও দারিদ্র্যমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণনিসম্পদ প্রদর্শনী হয়েছে।
আজ ১৬ ফেব্রুয়ারী বুধবার নিউ হোস্টেল মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, জেলা যুবলীগের সদস্য বাদল নন্দী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে সেরা খামারীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, কাউন্সিলর আবুল বাশার মিয়াজী পারভেজ, রোটা. সাইফুল ইসলাম মোহন প্রমুখ।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও প্রদর্শনীর সদস্য সচিব ডা. মুহাম্মদ জাকির হোসেন বলেন, মেলায় উন্নত জাতের গাভী, ছাগল, ভেড়া, ঘোড়া, টারকী মোরগ, তিতির, কবুতর, গ্রীবাজ পাখি, ঘুঘুসহ প্রায় ১০০ প্রজাতির ৪০টি স্টল প্রদর্শনীতে স্থান পেয়েছে। এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের খামারীদের প্রাণিসম্পদ রক্ষা ও পরিচর্যা বিষয়ে অবগত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category